Monday, April 28, 2025

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫

পবিত্র হজ ফ্লাইট মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটটি সৌদিয়া এয়ারলাইন্সের, যা রাত সোয়া ২টায় ঢাকা ছাড়বে। এরপর দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আশকোনা হজ ক্যাম্প হজযাত্রীদের পদচারণায় মুখর। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং এখন পর্যন্ত কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।
এ বছর হজে অংশ নিতে ৮৭,১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাচ্ছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৭৩% হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে।
হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে।
প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে

এ আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.