Monday, May 12, 2025

অজ্ঞাত ৮ শহীদের পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান

জাতীয় ডেস্ক, ১২ মে ২০২৫ : জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ অজ্ঞাত ৮ জনের মরদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

সোমবার (১২ মে) তথ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর ৮১টি বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়।
তদন্ত সংস্থার অনুসন্ধানে এর মধ্যে আটজনের মরদেহ জুলাই বিপ্লবের শহীদ হিসেবে নিশ্চিত হয়েছে। তবে এই মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে এই শহীদদের পরিচয় উদ্ধার অত্যন্ত জরুরি।
মরদেহগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন এবং মরদেহ প্রাপ্তিস্থানের বিস্তারিত বর্ণনা তথ্য অধিদফতরের ওয়েবসাইট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায় প্রকাশ করা হয়েছে। পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে তদন্ত সংস্থা।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.