Saturday, May 31, 2025

ট্রাম্পের উপদেষ্টা থাকাকালে নিয়মিত মাদক সেবনের অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে, ২০২৫ : নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নিয়মিত মাদক সেবন করতেন। প্রতিবেদনে বলা হয়, মাস্ক কেটামিন, এক্সট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমের মতো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন সেবন করতেন এবং তার সঙ্গে সবসময় প্রায় ২০ ধরনের ওষুধে ভরা একটি বক্স থাকত। ২০২৩ সালের বসন্তে তার মাদক সেবনের মাত্রা এতটাই বেড়ে যায় যে, তা শারীরিকভাবে ক্ষতিকর পর্যায়ে পৌঁছে এবং তার মূত্রথলির সমস্যা দেখা দেয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারে ২৭৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার সময় এবং ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডজ) পরিচালনার দায়িত্ব পাওয়ার সময় মাস্কের মাদক গ্রহণের প্রবণতা আরও তীব্র হয়। এই সময় তিনি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশ নেন এবং বাজেট সংক্রান্ত সিদ্ধান্তে ভূমিকা রাখেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জানিয়েছে, এক্সট্যাসি একটি নিষিদ্ধ মাদক, যা ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মাস্কের ‘বিশেষ সরকারি কর্মচারী’ মর্যাদার কারণে তার ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল ছিল।
এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ও প্রভাবশালী উদ্যোক্তার এমন আচরণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে মাদক সেবনের বিষয়টি কীভাবে সম্ভব?
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.