৯ মে ২০২৫ :বাংলাদেশ তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টায় প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে দেশে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৩৭ শতাংশে নেমে আসায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪০.০ ডিগ্রি, খুলনায় ৩৯.০ ডিগ্রি এবং ঢাকায় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১১ থেকে ১৩ মে পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না।
এ.আই/এম.আর
