ঢাকা, ২৯ মে ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (২৮ মে) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এই সন্তুষ্টি জানান।
বিবৃতিতে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ২৮ মে হাইকোর্টে খালাস পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন। ইউট্যাবের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল।
ইউট্যাবের শীর্ষ নেতারা জানান, তারেক রহমানের সকল মামলায় খালাস পাওয়ায় শিক্ষক সমাজ অত্যন্ত আনন্দিত। তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে জনগণের সেবায় নিজেকে পুনরায় নিয়োজিত করবেন
এ.আই/এম.আর
