Thursday, May 1, 2025

ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। টানা দুই দিন বনাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করে এবং আগুন নেভানোর জন্য অন্যান্য দেশের সহায়তা চায়। 

টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করার পর দমকলকর্মীরা জেরুজালেমের পাহাড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন আগুনের সূত্রপাতের তদন্ত শুরু হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫,০০০ একর জমি দাবানলে পুড়ে গেছে, যার মধ্যে ৩,০০০ একর বনাঞ্চল। জেরুজালেম বিভাগের ফায়ার কমান্ডার একদিন আগেই বলেছিলেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল এবং নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগবে। তবে শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

১৯৬৭ সালের ছয় দিনের আরব যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম জেরুজালেম দখল করে নেয় এবং সম্পূর্ণ জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এ দাবিকে স্বীকৃতি দেয় না।

এ.আই/এম.আর


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.