Wednesday, June 4, 2025

আজ থেকে মক্কায় শুরু হলো হজ ২০২৫, অভূতপূর্ব প্রস্তুতি

মক্কা, ৪ জুন ২০২৫: বিশ্ব মুসলিমদের পবিত্র তীর্থভূমি মক্কায় আজ বুধবার থেকে শুরু হয়েছে ২০২৫ সালের হজের আনুষ্ঠানিকতা। আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই পবিত্র হজের আনুষ্ঠানিকতা, যা প্রতিবছর লাখ লাখ মুসল্মানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ জোর দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭১টি দেশ থেকে ৩,৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের পরিবহনের জন্য চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রেন হজের সাত দিনে ৪,৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রী নিরাপদ ও আরামদায়ক যাতায়াত সুবিধা পাবেন। এ ছাড়া, ২৫,০০০ বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলো প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ৭,৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং ও প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।
পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে ১০,৫০০টি ওয়াইফাই পয়েন্ট স্থাপন করা হয়েছে।
প্রযুক্তি ও ব্যবস্থাপনার অভূতপূর্ব প্রস্তুতির মধ্য দিয়ে এবারের হজ লাখ লাখ তীর্থযাত্রীর জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত সৌদি আরব।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.