ঢাকা, ৩ জুন ২০২৫ – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে দেশের দশটি অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে। এই অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার।
মঙ্গলবার জারি করা এক পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
নিরাপত্তার স্বার্থে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
