ইরান সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। হামলার আগে ইরান কাতারকে অবহিত করেছিল, যাতে ক্ষয়ক্ষতি কম হয় এবং সমন্বয় নিশ্চিত করা যায়।
তিন ইরানি কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, হামলার ক্ষয়ক্ষতি সীমিত রাখতে তেহরান আগেই কাতারের সঙ্গে যোগাযোগ করেছিল। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অবকাঠামোতে হামলার জবাবে ইরান একটি ‘প্রতীকি’ হামলা চালাতে চেয়েছিল। তবে সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা আগেই হামলার বিষয়ে জানিয়েছিল।
এর আগে ২০২০ সালে ইসলামিক বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও তারা হামলার আগে ইরাককে অবহিত করেছিল।
