ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের মাধ্যমে এই হামলা চালানো হয়। হামলায় ইরানের সামরিক ঘাঁটির রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানি বাহিনীর এফ–১৪, এফ–৫ এবং এএইচ–১ মডেলের যুদ্ধবিমান ও হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।
ইসরায়েলের দাবি, এ হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলোর উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। তবে, ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এ.আই/এম.আর
