ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি সহায়তা চাওয়াকে ইসরায়েলের ‘চরম দুর্বলতার’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, এক্সে এক বার্তায় খামেনি বলেন, ‘জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলছে, যা ইসরায়েলি শাসনের অক্ষমতা ও বিপর্যস্ত অবস্থার প্রমাণ।’
নিজ জনগণকে উদ্দীপ্ত করে তিনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রুরা যদি বোঝে আপনি তাদের ভয় পাচ্ছেন, তবে তারা কখনো ছাড়বে না। আজ পর্যন্ত আপনারা যে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও শক্তিশালী হয়ে এগিয়ে যান।’
এ.আই/এম.আর
