ঢাকা, ২৩ জুন ২০২৫: আজ সোমবার দুপুর ১৩:৫০ ঘটিকা হতে ঢাকার মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের সাথে কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. মি. অজিত সিং-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) মিস শিওভান কের এবং সিকিউরিটি অফিসার মেজর নেছার আহমেদ। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, সাবেক এমপি ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।
বৈঠকের বিষয়বস্তু সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে।
এ.আই/এম.আর
