জর্ডানের জাতীয় বাস্কেটবল দল ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর জর্ডান আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (এফআইবিএ)-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জর্ডান এই টুর্নামেন্টে ইসরায়েলের বিপক্ষে কোনো দল মাঠে নামাবে না। ফলে, ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে ২০-০ ব্যবধানে টেকনিক্যাল জয় পাবে।
জর্ডানের যুব বাস্কেটবল দল ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানালো
গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ ব্যবধানে পরাজিত করেছে, অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে পরাজিত হয়েছে। ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান জর্ডানের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলেন, “আমি আশা করেছিলাম জর্ডান দল খেলতে আসবে। খেলাধুলা মানুষ ও সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি করে, এটি রাজনৈতিক ক্ষেত্র নয়।”
