Saturday, June 21, 2025

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার অনুমোদন

 
ঢাকা, ২১ জুন ২০২৫ – বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদার করতে বিশ্বব্যাংক ৫০ কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা অনুমোদন করেছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান বাজারদরে এই অর্থের পরিমাণ ৬ হাজার কোটি টাকার কিছু বেশি।

এই তহবিলের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংকের বাংলাদেশের জন্য মোট নতুন প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ডলার। বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও উন্মুক্ত ও জবাবদিহিমূলক করতে সাহসী পদক্ষেপ নিচ্ছে।” তিনি আরও বলেন, এই অর্থায়ন নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়তে সহায়তা করবে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক দেশটির অন্যতম বড় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং এ পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ প্রদান করেছে।
এর আগে গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন করেছে। বিশ্বব্যাংক ও এডিবির এই তহবিল মিলিয়ে ৩০ জুনের আগে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলার পাবে। এ ছাড়া আগামী সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় ঋণের দুই কিস্তি অনুমোদিত হলে বাংলাদেশ আরও ১৩০ কোটি ডলার পেতে পারে, যা অনুমোদনের দুই সপ্তাহের মধ্যে হাতে পাওয়া যাবে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.