দুর্নীতি দমন কমিশন (দুদক) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) ছয় কর্মকর্তাকে তলব করেছে। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি আর্থিক বিধি লঙ্ঘন ও সমীক্ষা ছাড়া প্রকল্প গ্রহণের মাধ্যমে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ নিম্নমানের ইভিএম ক্রয়ের অভিযোগ রয়েছে। এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
