Monday, June 30, 2025

চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ বার্মা সবুজ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের অভিযানে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মো. সবুজ ওরফে বার্মা সবুজ (৩৬) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র আইনে প্রায় ৩৫টি মামলা রয়েছে। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯ জুন) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে বার্মা সবুজের দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনি (৩১)-কেও আটক করা হয়। পুলিশ জানায়, বার্মা সবুজ দীর্ঘদিন ধরে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করত। গত বছরের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পুলিশ জানায়, বার্মা সবুজের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বড় ভাই সামশুর নামে ১২টি, সাইফুলের নামে ২০টি এবং ফাহিমের নামে একটি মামলা রয়েছে। ছোট ভাই শাহিনের নামে মামলা না থাকলেও তিনি অপরাধী ভাইদের সঙ্গে চলাফেরা করেন। ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৭ জুন রাতে বার্মা সবুজের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল বায়েজিদ এলাকার মো. ইউসুফের বাসায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ছড়ায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.