রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। কিন্তু এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাদের তিরস্কার করেন।
সোমবার (২২ জুলাই) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন কলেজে আসেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা পৌনে ১১টার দিকে তারা ফিরে যাওয়ার সময় শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা এ দুজন উপদেষ্টাকে ঘিরে ধরেন। আসিফ নজরুল মাঠের কোনে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে তিনি কলেজের ৫ নম্বর ভবনের দিকে যান। তখনো শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এ সময় আসিফ নজরুলসহ শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সভাকক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সভাকক্ষে ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় আলোচনার জন্য। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।
এদিকে, আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা কলেজ ভবনের ভেতরে আছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থী কলেজের ভেতরে প্রবেশ করেন। তারা কলেজ মাঠসহ ৫ নম্বর ভবন ঘিরে ফেলেন, বিক্ষোভ আরও তীব্র হয়।.
Tuesday, July 22, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য