Wednesday, July 30, 2025

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক

বাংলাদেশ পুলিশ এবং মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে আন্তঃদেশীয় অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। মালয়েশিয়া রয়েল পুলিশের পক্ষে নেতৃত্ব দেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। মালয়েশিয়ার প্রতিনিধিদলে সাতজন সদস্য ছিলেন।

আইজিপি মালয়েশিয়া রয়েল পুলিশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বৈঠকে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের পুলিশ যথাসময়ে তথ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.