| ছাই নিয়ে ফেরার পথে ডুবছে ‘এমভি সোহান মালতি’ |
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী মুড়িগঙ্গা নদীতে ‘এমভি সোহান মালতি’ নামের একটি বাংলাদেশি বার্জ ডুবে গেছে। বার্জটি পশ্চিমবঙ্গের বজবজ থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে বাংলাদেশে ফিরছিল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে মুড়িগঙ্গা নদীতে বার্জটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। পানি ঢুকে বার্জটি দুলতে থাকে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে বার্জটি প্রায় পুরোপুরি ডুবে যায়।
বার্জটিতে আটজন নাবিক ছিলেন। তাঁরা সবাই নিরাপদে আছেন। স্থানীয় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে তীরে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।