নেত্রকোণায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাসেল মিয়া নিহত লিপি আক্তারের চাচাতো দেবর। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। লিপি আক্তারের স্বামী মো. আজিজুল ইসলাম বিজিবিতে চাকরির সুবাদে পঞ্চগড়ে থাকেন।
লিপির স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাসেল মিয়া তাকে বাড়িতে এবং রাস্তাঘাটে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। লিপি এ বিষয়ে তার স্বামী, রাসেলের ভাই এবং রাসেলের বাবা-মাকে জানালে, রাসেল আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করেন।
২০২০ সালের ৩ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাতের খাওয়া-দাওয়া শেষে লিপি আক্তার তার ছেলে আলিফকে নিয়ে পশ্চিম ভিটার বসতঘরে ঘুমিয়ে পড়েন। ৪ অক্টোবর রাত ২টা ৩০ মিনিটে রাসেল মিয়া কৌশলে লিপির ঘরে প্রবেশ করে এবং ধারালো এন্টিকাটার দিয়ে তার গলার শ্বাসনালী কেটে হত্যা করে। পরে আসামি আদালতে দোষ স্বীকার করে হত্যার দায় স্বীকার করেন। আদালতের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.