প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেলা ১১টায় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে। কর্মসূচির প্রথম দিন আজ দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে জুলাই হত্যাকাণ্ডে নিহত শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া, জুলাই মাসের ক্যালেন্ডার প্রকাশ করা হবে এবং খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি শিক্ষাবৃত্তি কার্যক্রমও চালু হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূস আজ জুলাই ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কর্মসূচির অন্যান্য দিন হিসেবে নির্ধারিত হয়েছে ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই। অনুষ্ঠানমালার সমাপ্তি হবে ৫ আগস্ট, যা ‘৩৬ জুলাই’ নামে পরিচিত। এদিন ভিডিও শেয়ারিং, ৩৬ জেলায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইস অব জুলাই’ ও অন্যান্য ডকুমেন্টারির প্রদর্শনী এবং ড্রোন শোর আয়োজন করা হবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাসজুড়ে আন্দোলন হয়, যা জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে পরিচিত।Tuesday, July 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য
