Wednesday, July 2, 2025

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশগ্রহণের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যদিও গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না। এনবিআর সূত্র জানায়, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে শনিবার (২৮ জুন) থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ লাগাতার শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিতে সারাদেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে। এর প্রেক্ষিতে রোববার (২৯ জুন) রাতে ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। একই দিনে ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের ঘোষণা দেয়।
মঙ্গলবার আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের কথা দুদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। এবার শনি ও রোববারের কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.