Thursday, July 31, 2025

১০ আগস্ট থেকে ভারতের ‘ভিসা প্রক্রিয়াকরণ ফি’ বাড়ছে


ভারত তার ভিসা প্রক্রিয়াকরণ ফি ৭০০ টাকা বাড়িয়েছে, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল ৮০০ টাকা। আইভ্যাকের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কারণে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি ১০ আগস্ট থেকে সংশোধন করে ১,৫০০ টাকা (সমস্তসহ) করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।

আইভ্যাক জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়।
বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.