Thursday, July 31, 2025

ময়মনসিংহে ময়লা ছিটিয়ে টাকা ছিনতাই, দুই বছর পর ঢাকা থেকে আসামি গ্রেপ্তার

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ময়মনসিংহ নগরের ছোট বাজার এলাকায় দুই বছর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তি মো. হান্নান (৬২), ঢাকার চকবাজার এলাকার মৃত আলী মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে তাকে চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় তিনি ময়মনসিংহের আদালতে চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পিবিআইয়ের ময়মনসিংহ কার্যালয় থেকে বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিবিআই সূত্র জানায়, ২০২২ সালের ৯ নভেম্বর ময়মনসিংহ নগরের ছোট বাজার এলাকায় ব্যবসায়ী শামছুল আলম পূবালী ব্যাংক থেকে টাকা তুলে জনতা ব্যাংকে লেনদেন শেষ করে লিমা প্রিন্টিং প্রেসের সামনে আসেন। সেখানে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর কাপড়ে ময়লা ছিটিয়ে ‘ময়লাটা কোথা থেকে লাগল’ বলে তাকে বিভ্রান্ত করেন। জামাকাপড় পরিষ্কারের সময় পাশে রাখা টাকার ব্যাগটি চক্রের সদস্যরা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে ‘চূড়ান্ত প্রতিবেদন’ জমা দেয়। পরে আদালতের নির্দেশে পিবিআই তদন্তের দায়িত্ব নেয়। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, ‘ঘটনাটি জনাকীর্ণ এলাকায় হওয়ায় সিসিটিভি ফুটেজে প্রকৃত চোর শনাক্ত করা কঠিন ছিল। প্রায় দুই বছর ধরে ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় আমরা হান্নানকে শনাক্ত করে গ্রেপ্তার করি। হান্নান আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন জেলায় একই কৌশলে মানুষের শরীরে ময়লা ছিটিয়ে টাকা লুটে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার নামে একাধিক মামলা রয়েছে।’

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.