বান্দরবানের আলীকদমে বেড়াতে গিয়ে নিজ বন্ধুদের ছোড়া গুলিতে এক পর্যটক নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার দুপুরে মায়ানমার সীমান্তবর্তী কুরুক পাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম চাল্লেতলি এলাকায় ঘটেছে।
নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে জানা গেছে তিনি শরীয়তপুরের বাসিন্দা এবং একজন মাদ্রাসা ছাত্র। পুলিশ লাশ উদ্ধারের জন্য ওই এলাকায় গেছে।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার সাংবাদিকদের জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি লাশের খবর পাওয়ার পর আলীকদম থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি তাদের নিজেদের মধ্যে ঘটেছে।