Friday, July 18, 2025

ভিসা আবেদনে তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

 


ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসাপ্রার্থীদের সতর্ক করে জানিয়েছে, ভুয়া নথিপত্র জমা দেওয়া বা তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং ফৌজদারি মামলাও দায়ের হতে পারে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এই সতর্কবার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, “এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকেন।” দূতাবাস জানায়, ভিসা প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান ও স্বচ্ছতা বজায় রাখা প্রার্থীর দায়িত্ব। “তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ। এর ফলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা হতে পারে, যা প্রার্থীর ভবিষ্যত ভ্রমণ ও অভিবাসন সম্ভাবনাকে চিরতরে নষ্ট করতে পারে। এমনকি ফৌজদারি মামলাও দায়ের হতে পারে,” বলা হয় সতর্কবার্তায়। ফেসবুক পোস্টে আরও বলা হয়, “ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো প্রতারক বা দালালের আশ্রয় না নিয়ে নিজের তথ্য সঠিকভাবে জমা দেওয়ার মাধ্যমে প্রার্থীরা নিরাপদ থাকতে পারেন।” **সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা মিলবে না**
এর আগে, গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের সব তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের দেওয়া তথ্যের সত্যতা স্বীকার করে ফরমে স্বাক্ষর করেন এবং জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.