গত বছর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কিন্তু শুধু ভাইজানই নয়, এখন তাদের টার্গেট বলিউডের কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাও।
গত বৃহস্পতিবার রাতে কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ঘটনায় অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কানাডায় ব্যবসার উদ্দেশ্যে একটি ক্যাফে খুলেছিলেন কপিল শর্মা। কিন্তু রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই হুমকি আসতে শুরু করে। গত ৯ জুলাই রাত ১টায় ক্যাফেতে প্রথমবার গুলিবর্ষণ করা হয়। এক মাস কাটতে না কাটতেই ফের হামলা চলল ক্যাফেতে।