Wednesday, August 13, 2025

সিলেটে সাদাপাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত সাংবাদিকদের এ কথা জানান।

তার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল এলাকাটি পরিদর্শন করে। এ সময় রাফী মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যারা যোগসাজশে নির্বিচারে পাথর লুণ্ঠন করেছে, তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তিনি জানান, এ ধরনের লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার সম্পদ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তা আত্মসাৎ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দেরির বিষয়ে তিনি জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে। দেরির কারণ হিসেবে তিনি জনবল সংকটকে দায়ী করেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.