Saturday, August 16, 2025

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় *আমার দেশ* পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন সাংবাদিক জুয়েল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে। আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, একটি সংবাদ প্রকাশের জেরে উপজেলা যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মনিরুজ্জামান জুয়েলের ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্বরে গেলে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছান। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে *কালের কণ্ঠের* সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে জুয়েলকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.