মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নিয়োগের নামে একটি প্রতারক চক্র বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ টাকা সংগ্রহ করছে বলে সতর্ক করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের জন্য কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) নেই। এছাড়া, সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের কোনো সিদ্ধান্তও গ্রহণ করেনি।
শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকায় এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। বর্তমানে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।
হাইকমিশন মালয়েশিয়ার সাবাহ প্রদেশে গমনেচ্ছু কর্মীদের এই প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি পাওয়া গেলে, কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।
Friday, August 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য