| কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত |
ঢাকাস্থ মিসর দূতাবাস জানিয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন।সোমবার (৪ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন। শর্তগুলোর মধ্যে রয়েছে—যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে, যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, কানাডা বা নিউজিল্যান্ডের বৈধ ও ব্যবহৃত ভিসা থাকতে হবে, এবং ফিরতি টিকিটসহ ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫,০০০ মার্কিন ডলার থাকতে হবে।
মিসর দূতাবাস ভ্রমণকারীদের এই নির্দেশিকাগুলো ভালোভাবে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে, যাতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা সমস্যা এড়ানো যায়।