Sunday, August 24, 2025

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রোববার সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দিনের শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আজ বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ করতে যাবেন।

ঢাকা সফরের প্রথম দিনে ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে তিনি রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধির জন্য পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুই দিনের সফরে গতকাল শনিবার দুপুর ২টার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ইসহাক দার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম। বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.