Friday, August 22, 2025

চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম নগর পুলিশের আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার তাঁকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসআই শাহিন ভূঁইয়া আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে বসে আছেন। এ সময় একজন আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করে তাঁকে দেন। তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রাখেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.