Friday, August 1, 2025

ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা

প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) এবার স্বপ্নের মতো একটি মৌসুম কাটিয়েছে। ঘরোয়া ট্রেবলের পাশাপাশি লুইস এনরিকের দল প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। তবে, ফরাসি জায়ান্টদের উদ্দাম উদযাপনের কারণে এবার তাদের দেড় লাখ ইউরো জরিমানা গুণতে হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

গত ৩১ মে বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে। ম্যাচ শেষে সমর্থকদের অসদাচরণ উয়েফার নজরে পড়ে। সংস্থাটির ডিসিপ্লিনারি প্যানেল ক্লাবটির বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে, যার মধ্যে ছিল—‘ক্রীড়া ইভেন্টের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বার্তা প্রদর্শন’ এবং ‘উয়েফার প্রতি অসম্মান প্রদর্শন’। সমর্থকরা মাঠের টার্ফের কিছু অংশ তুলে নেওয়ার পাশাপাশি ‘উয়েফা মাফিয়া’ ব্যানারও প্রদর্শন করে।

ইন্টার মিলানের বিরুদ্ধে জয়ের পর ফরাসি সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। এরপর আতশবাজি ফোটানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি এবং অপ্রীতিকর বার্তা প্রদর্শনের অভিযোগ ওঠে। গোলপোস্টের পেছনে তাদের এই উচ্ছৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা হিমশিম খান। সমর্থকদের মাঠে প্রবেশ এবং আতশবাজি ব্যবহারের জন্য পিএসজিকে এক লাখ ইউরো জরিমানা করা হয়। মাঠের ক্ষতির জন্য ৮ হাজার ইউরো এবং আক্রমণাত্মক বার্তার জন্য ১০ হাজার ইউরো জরিমানা হয়। এ ছাড়া, উয়েফার একটি ম্যাচের জন্য পিএসজির অ্যাওয়ে টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও এটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। **পিএসজির বিজয় উৎসবের বিভীষিকা: দুজন নিহত, ৫৫৯ আটক**
পিএসজির ঐতিহাসিক সাফল্যের তুলনায় এই জরিমানা হয়তো তুচ্ছ। তবে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থকদের আচরণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবার স্পষ্ট। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে পিএসজি উয়েফার কাছ থেকে ১৪০ মিলিয়ন ইউরো প্রাইজমানি পেয়েছে। শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা পেয়েছে ২৭.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়াও বিভিন্ন পর্বে ম্যাচ জয়ের প্রাইজমানি রয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.