Tuesday, August 5, 2025

খুলনায় গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তিনি রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁর শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। এছাড়াও তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, “শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থী দলের নেতা ছিলেন। গুলির পাশাপাশি তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.