Saturday, August 9, 2025

নেশার টাকা যোগাতে তিন মাসের কন্যা সন্তান বিক্রি, চট্টগ্রামে বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে জান্নাতুল মাওয়া মিমহা (৩ মাস) নামে একমাত্র কন্যা সন্তানকে বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীনকে (৩০) আটক করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায়।

আটক মিরাজ উদ্দীন সদর ইউনিয়নের আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

জানা গেছে, দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। নেশার টাকা জোগাতে মিরাজ তার একমাত্র সন্তানকে বিক্রি করে দেন। খবর পেয়ে লোহাগাড়া পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির মা আসমাউল হোসনা বলেন, “আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। এর প্রতিবাদ করলে তিনি আমাকে মারধর করতেন।”

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “শিশু বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.