চট্টগ্রাম, ৫ আগস্ট ২০২৫: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকাসক্ত ছেলের কোপে দুলাল রুদ্র (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তপন রুদ্রকে (২২) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিহত দুলাল রুদ্র পেশায় কৃষক ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা তপন রুদ্রকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।