Friday, August 1, 2025

যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় ঐতিহাসিক সাফল্যকে বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশী আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রধান উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেন। প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।” তিনি বলেন, “শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমে ২০ শতাংশ নির্ধারণ হওয়া আমাদের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি। প্রত্যাশার তুলনায় ১৭ শতাংশ কমিয়ে এনে আমাদের আলোচকরা যে কৌশলগত দক্ষতা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকার দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।” প্রধান উপদেষ্টা আরও বলেন, “গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ ও জটিল এই আলোচনায় আমাদের প্রতিনিধিরা শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা ইস্যু অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকল, যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাজারে প্রবেশাধিকার আরও সুদৃঢ় হলো এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত হলো।” তিনি আরও বলেন, “এই অর্জন প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির দুয়ারই খুলে দিলো না, বরং ভবিষ্যতের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির ভিত্তিও রচনা করল। আজকের এই সফলতা জাতির দৃঢ়তা এবং ভবিষ্যতের একটি শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.