ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকের ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামক পেজে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে মো: সিফাত মোল্লা (২৫) ও মো: মাসুম বেগ (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৫ নিউমার্কেটের ১ নম্বর গেটের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের সামনে এক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় ‘চাঁদপুর ইলিশ ঘাট’ পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন।
যোগাযোগের এক পর্যায়ে ইলিশ মাছ কেনার জন্য তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। প্রতারকরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
গত বুধবার নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো: সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার মো: মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। (সূত্র: বাসস)
Friday, August 8, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য