তিন দশকেরও বেশি সময় পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, স্বতন্ত্র ও বিভিন্ন সংগঠন সমর্থিত প্রার্থীদের মধ্যে জমজমাট ‘ভোটযুদ্ধ’ হবে।এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত তিনটি প্যানেল, প্রগতিশীলদের তিনটি প্যানেল (ছাত্র ইউনিয়নের অংকুর-অর্কসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন, ছাত্র ইউনিয়নের ইমন-তানজিম অংশসহ ছাত্রফ্রন্টের একাংশ এবং ছাত্রফ্রন্টের আরেক অংশ) এবং জিতু-শাকিল ও মেঘের নেতৃত্বে দুটি স্বতন্ত্র প্যানেল। এ ছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অনেকে।
**ছাত্রদল:**
ছাত্রদল জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। সহ-সভাপতি পদে শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে সাজ্জাদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (নারী) পদে আনজুমান আরা ইকরা, শিক্ষাগবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে আবিদুর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান (নিশান), নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে তাওহিদুর রহমান খান, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে শাকিল সর্দার, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) পদে শাহানাজ পারভীন (শানু), পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, এবং স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সম্পাদক পদে মমিনুল ইসলাম।
নারীদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমাইয়া সুলতানা, হ্যাপি আক্তার ও শায়লা সাবরীন। পুরুষদের জন্য নির্ধারিত তিনটি কার্যকরী সদস্যপদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ এম রাফিদুল্লাহ। তবে নিয়মিত ছাত্রত্ব না থাকায় শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা নির্বাচনে অংশ নিতে পারছেন না।
**সমন্বিত শিক্ষার্থী জোট (ছাত্রশিবির):**
ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত প্যানেলে সহ-সভাপতি পদে শাখা ছাত্রশিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফিরদৌস আল হাসান, সহসাধারণ সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শাফায়েত মীর, ক্রীড়া সম্পাদক পদে শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে লুবনা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার, এবং সহসাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন।
এ ছাড়া নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে তৌহিদ হাসান, এবং সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে নিগার সুলতানা।
নারীদের জন্য নির্ধারিত কার্যকরী সদস্যপদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফাবলিহা জাহান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের নাবিলা বিনতে হারুন ও আইন বিভাগের নুসরাত জাহান প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষদের জন্য কার্যকরী সদস্যপদে গণিত বিভাগের হাফেজ তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের আবু তালহা, রসায়ন বিভাগের রাকিবুল ইসলাম, বোটানি বিভাগের মুহিবুল্লাহ এবং দৃষ্টিপ্রতিবন্ধী প্রথম বর্ষের শিক্ষার্থী মুহসিন ইসলাম মনোনয়ন দাখিল করেছেন।
**শিক্ষার্থী ঐক্য ফোরাম (বাগছাস):**
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখা সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে সংগঠনের সদস্যসচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান, সহসাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাজিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার (পলি), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রিং ইয়ং মুরং (রুশদ), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সফিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবীব, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব (তুর্য), স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সম্পাদক পদে নাসিম আল তারিক, এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মো. নাহিদ হাসান (ইমন)।
নারীদের জন্য কার্যকরী সদস্যপদে পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, এবং আফিয়া ইবনাত সামিহা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষদের জন্য কার্যকরী সদস্যপদে সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতি নির্বাচন করবেন। তবে কাঙ্ক্ষিত পদে প্রার্থী হতে না পেরে নাজমুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করে সহসাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আরেক যুগ্ম আহ্বায়ক কাউসার আলমও সহসাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
**স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন:**
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলে সহ-সভাপতি পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক পদে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইতিহাস ৫০ ব্যাচের তৌহিদুল ইসলাম ভূঁঞা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন অক্ষর, সহসাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক পদে মো. এরশাদ মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সৈয়দা আলভী খোরশেদ (নিতুল), তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আইরিন সুলতানা আখি, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মো. রায়হান, এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শামীম।
পুরুষদের জন্য কার্যকরী সদস্যপদে তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Sunday, August 31, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য