গত ১৫ জুলাই কন্যাসন্তানের বাবা-মা হন বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। যদিও তারা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার শুরু করি।’
তিনি বলেন, ‘২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শকদের আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন ইতিমধ্যেই একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করা আমার কাছে সঠিক মনে হয়েছিল।’