Sunday, August 17, 2025

রাজধানীতে গণপিটুনিতে নিহত ‘কিলার বাবু’

তৌফিকুল ইসলাম (২৬), ওরফে ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে এক কুখ্যাত সন্ত্রাসী গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ২টার দিকে রাজধানীর লালবাগের লোহারব্রিজ এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

রোববার (১৭ আগস্ট) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা আজিমপুর সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ পেয়েছি। সেনাবাহিনীর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ২টার পর লোহারপুল এলাকায় গণপিটুনির একটি ঘটনার খবর আসে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ক্যাম্পে নেওয়া হয়। ক্যাম্পে নেওয়ার পর ভোর রাতে তিনি আবার অসুস্থ বোধ করেন। তখন তাকে পুনরায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে সকাল আনুমানিক ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরও জানান, নিহত ব্যক্তি এলাকায় ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.