ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকার। ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। দলটি জানিয়েছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমতি নেননি।সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় এনসিপি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে তাঁর পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই বহিষ্কারাদেশ সোমবার থেকে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
রাত একটার দিকে সালেহউদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, মাহিন সরকার ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
মাহিন সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদ ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহিন সরকার ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের শীর্ষ একটি পদে প্রার্থী হতে চেয়েছিলেন। সমঝোতা না হওয়ায় তিনি আলাদা প্যানেলে প্রার্থী হয়েছেন। তবে এনসিপি এই প্যানেলকে সমর্থন দিচ্ছে। দলের সংশ্লিষ্টরা জানান, মাহিনের প্রার্থীতা বৈষম্যবিরোধী প্যানেলের ভোট ভাগ করে দিতে পারে, যে কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
Tuesday, August 19, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য