Friday, August 22, 2025

মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সমবয়সি আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। জানা গেছে, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। 

এ সময় কিছু ব্যক্তি চোর সন্দেহে তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করান। 

ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্দেহের বশে তাদের ওপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ কালবেলাকে বলেন, ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় আরেকটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে যেতে চাইলে ধরে পিটিয়ে হত্যা করা হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। আটক দুই যুবক থানায় রয়েছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.