নারায়ণগঞ্জ, ২০ আগস্ট ২০২৫ – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি টিম। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মামুনের বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই সামরুল ইসলাম।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ডাকাত সর্দার মামুনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।