কুমিল্লায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। হস্তান্তর প্রক্রিয়া শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে সম্পন্ন হয়।উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহ বুঝে নেওয়ার সময় নিহত ওমর আলীর বড় মেয়ে হাসিনা আক্তার, ছোট মেয়ে রোকসানা আক্তার বিথি, তাদের স্বামীরা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, সবাইকে পাশাপাশি দাফন করা হবে। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। শুক্রবার রাত ১১টায় হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
নিহত ওমর আলীর চাচাতো ভাই সাব্বির হোসেন সুমন ঢাকা পোস্টকে বলেন, “মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মরদেহ নিতে এসেছি। গ্রামের প্রতিবেশীরা কবর খোঁড়ার কাজ করছেন। তাদের সবাইকে পাশাপাশি কবর দেওয়া হবে। হোসেনপুর বেপারী বাড়িতে আমাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। পুলিশ ময়নাতদন্ত করতে বলেছিল, কিন্তু আমরা ময়নাতদন্ত করতে দেইনি।”
এসআই আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, “নিহতদের স্বজনরা ময়নাতদন্ত করতে না দেওয়ায় অন্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।”
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে একটি প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে। এতে একই পরিবারের চারজন নিহত হন। নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। গাড়িটি আবুল হাসেম চালাচ্ছিলেন। স্বজনদের মতে, তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
Friday, August 22, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য