Sunday, August 31, 2025

প্রেমিকার ফোন ব্যস্ত, পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিল প্রেমিক

সিনেমার অবাস্তব প্রেমের গল্প কখনো কখনো বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকাদেরও উদ্বুদ্ধ করে ফেলে। এমনই এক আজব ঘটনা ঘটেছে এক প্রেমিকের ক্ষেত্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার কেটে দিচ্ছেন। ফলে প্রেমিকার গ্রাম অন্ধকারে ডুবে যায়।

ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাতে বড় একটি লোহার তার কাটার যন্ত্র নিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে চলেছেন। তবে ঘটনাটি কোন এলাকায় ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, “অনেক প্রেমিক দেখেছি, কিন্তু প্রেমের জন্য এমন পাগলামি এই প্রথম দেখলাম।” আরেকজন মজা করে লিখেছেন, “প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে, কিন্তু এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল!” অন্য একজন মন্তব্য করেছেন, “কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল।”
উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন, শুধুমাত্র অন্ধকারে গোপনে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও ওই গ্রামে দুই থেকে তিন ঘণ্টা অন্ধকার থাকত। অবশেষে গ্রামবাসী রহস্য উদঘাটন করলে তার এই কাণ্ড ধরা পড়ে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.