Tuesday, August 12, 2025

অপেক্ষা শেষে জর্জিনাকেই বিয়ে করছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা | ইন্টারনেট

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই প্রস্তাবে রাজি হয়েছেন জর্জিনা।

অপেক্ষার পালা লম্বা সময় পর জর্জিনাকেই বিয়ে করছেন রোনালদো। নয় বছরের সম্পর্ক গড়াল এক নতুন অধ্যায়ে, নতুন কাব্যে। সম্পর্ক থাকলেও এবার আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই প্রস্তাবে রাজি হয়েছেন জর্জিনা।

ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি।’ জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০ থেকে ১৫ ক্যারেট ওজনের এবং মূল্য আনুমানিক এক মিলিয়ন মার্কিন ডলার। ৪০ বছর বয়সী রোনালদো আগেই বিয়ের আভাস দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ *আই অ্যাম জর্জিনা*-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অপেক্ষা শেষে সেই মুহূর্ত ধরা দিল তাদের জীবনে। ২০১৬ সালে মাদ্রিদের একটি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখানেই রোনালদোর সাথে প্রথম দেখা হয়, যা দ্রুততম সময়ে প্রেমের গল্পে পরিণত হয়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক, যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭, সারোগেসি), আলানা (২০১৭), বেলা (২০২২) এবং রোনালদো জুনিয়র (২০১০)। তবে বেলার যমজ ভাই জন্মের পরেই মারা যায়।
যেভাবেই হোক, রোনালদো-জর্জিনার প্রেমের জীবন এবার পা রাখল নতুন অধ্যায়ে, নতুন কাব্যে। আর তাদের বিয়ের আসরের অপেক্ষায় তার ভক্তরা।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.