Tuesday, August 12, 2025

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ, জেনোয়া বন্দরে আটক

ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা যুক্তরাষ্ট্র থেকে দখলদার ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন। গত শুক্রবার (৮ আগস্ট) *বাহরি ইয়ানবু* নামে সৌদির এই জাহাজটি জেনোয়া বন্দরে পৌঁছায়।

জাহাজটির জেনোয়া থেকে অতিরিক্ত অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যা আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে আগে থেকেই ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

প্রায় ৪০ জন বন্দরকর্মী জোরপূর্বক জাহাজে প্রবেশ করে ইসরায়েলের জন্য আনা অস্ত্রের সন্ধান পান। জাহাজটি জেনোয়াতে আসার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে এসেছিল। জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভোই বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি জানান, এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর জেনোয়া বন্দর কর্তৃপক্ষ অস্ত্র চোরাচালান বন্ধে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েল বর্বর গণহত্যা চালাচ্ছে। ইসরায়েল যেন এই নৃশংসতা চালানোর জন্য আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা সতর্ক হয়েছেন। গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। ফলে ওই জাহাজ অস্ত্র ছাড়াই চলে যায়।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.