Tuesday, August 5, 2025

হাসপাতালে বাবার ওপর হামলা, রশিতে বেঁধে নিয়ে গেল ছেলে

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গুরুদাসপুর শাখার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় ছেলে শাফিন (১৭) ও তার সহযোগিরা বাবা সজরুল মৃধা (৪৫)-এর ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করেছে। শুধু তাই নয়, অসুস্থ বাবাকে হাসপাতালের মধ্যেই সবার সামনে রশি দিয়ে বেঁধে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গেছে শাফিন।

জানা যায়, পৌর সদরের খলিফাপাড়া মহল্লার বাসিন্দা সজরুল মানসিকভাবে বিপর্যস্ত। সোমবার (৪ আগস্ট) সকালে শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তির দুই ঘণ্টা পর হাসপাতালের মধ্যেই তার ওপর হামলা হয় এবং তাকে রশি দিয়ে বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। হামলা ও মারপিটের ভিডিও চিত্র স্থানীয় সাংবাদিকদের সংরক্ষণে রয়েছে। ভিডিওতে শাফিনকে বলতে শোনা যায়, ঘটনার আগের দিন তার বাবা তাকে গলায় শিকল দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর ওপর হামলা ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ভর্তি রোগীদের নিরাপত্তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গুরুদাসপুর শাখার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস বলেন, “এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.